• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ফারুক, সম্পাদক রিয়াদ ফতুল্লায় পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় পেন গান উদ্ধার ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে গোলাগুলি, আহত ৮ সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষামন্ত্রী নির্বাচনোত্তর তরুণদের ভাবনা নিয়ে সংলাপ সিদ্ধিরগঞ্জ লেকে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. তাহমিনা আখতারকে সাংবাদিক বিদ্যুৎ-এর শুভেচ্ছা বিশ্বজুড়ে ফেসবুক বিপর্যয়ের মুখোমুখি

সন্তানেরা যুগ্ম-সচিব, বুয়েটের শিক্ষক; তবুও পরিত্যক্ত একা ঘরে মরতে হলো বৃদ্ধ মা’কে

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
মৃত বৃদ্ধার ঘরের অবস্থা

রাজধানীর পল্লবীর একটি খালি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগম নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশে উইপোকা দেখা গেছে। লাশটি অর্ধ গলিত ছিল। ধারনা করা হচ্ছে ৫/৭ দিন আগে মারা গিয়েছিলেন বৃদ্ধা। সম্ভবত ঈদেও মায়ের খবর নেননি প্রতিষ্ঠিত এই সন্তানেরা!

ঘরটি এতই নোংরা ছিল, দেখে বুঝার উপায় নেই এখানে কোন মানুষ বসবাস করতো।

এ বিষয়ে পল্লবী থানার ওসি হাসান বাসির জানান, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় ছিলেন। বাসাটি খুব নোংরা ছিল। নুরজাহানের এক ছেলে যুগ্ম-সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক আর মেয়ে জামাতাও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

তিনি আরও জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ ওই লাশটি উদ্ধার করে। লাশটি অনেকটা পচে গিয়ে পোকায় ধরেছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে ভিকটিমের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


এই ক্যাটাগরীর আরো খবর..