• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ইনকিলাবের স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের শোক নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নবনিযুক্ত পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, তালিকা থেকে বাদ কাশীপুর সোনারগাঁয়ে ডাকাত সোহেল গ্রেপ্তার ফতুল্লায় বুথে লুটের পরিকল্পনা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার ফতুল্লায় গার্মেন্টস শ্রমিক শুভ্র হত্যা : সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি জরুরী বিজ্ঞপ্তিঃ আমি একজন সরকারি প্রশাসন। মন্ত্রীর পরিদর্শনে অনুপস্থিত সেই ২ এসিল্যান্ডকে বদলি টানা ২ সপ্তাহ চিয়া সিড খেলে শরীরে কী প্রভাব পড়ে!

ইনকিলাবের স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের শোক

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রবীণ সাংবাদিক, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জে তার গ্রামের বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

এক শোকবার্তায় ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, হাফিজুর রহমান মিন্টু ছিলেন নারায়ণগঞ্জের গণমাধ্যম অঙ্গনের একজন প্রবীণ এবং অত্যন্ত বিনয়ী সাংবাদিক। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালন করেছেন। অসুস্থতার মধ্যেও তিনি গণমাধ্যমে কাজ করে গেছেন। তার মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন উনাকে মাফ করে জান্নাত দান করেন।  


এই ক্যাটাগরীর আরো খবর..