• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে কাঁচপুরে যাত্রীবাহী বাসে যাত্রীবেশে আগুন দিয়েছে দুর্বৃত্ত ফতুল্লায় ট্রেন ও লেগুনায় আগুন নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির মহাসাম্রাজ্য, অভিযোগের কেন্দ্রে ইরফান ভূঁইয়া!! আইন শৃঙ্খলা বাহিনী অতিতের ধারাবাহিকতায় চলছে – সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সোনারগাঁওয়ে গরম পানি দিয়ে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু নারায়ণগঞ্জের ৬ টেক্সটাইলের ২৬৯ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদ্ঘাটন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা আর নেই ফতুল্লায় মাদ্রাসায় আগুন ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক নারায়ণগঞ্জসহ তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোনারগাঁয়ে কাঁচপুরে যাত্রীবাহী বাসে যাত্রীবেশে আগুন দিয়েছে দুর্বৃত্ত

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রী ওঠানামার স্থানে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে উঠে আগুন দিয়েছে এক দুর্বৃত্ত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে কাঁচপুর ব্রিজের পাশে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসে থাকা যাত্রীরা দ্রুত নিরাপদে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এদিন সকাল ৯টার দিকে কাঁচপুর ব্রিজের পাশে নিয়মিত যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে যাত্রীবাহী বাসটি থামানো ছিল। এ সময় সাধারণ যাত্রীর ছদ্মবেশে এক দুর্বৃত্ত বাসটিতে ওঠে। বাসের ভেতরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে মুহূর্তের মধ্যে সে বাস থেকে নেমে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে দ্রুত পালিয়ে যায়।

সঙ্গে সঙ্গেই বাসের ভেতরে আগুন ধরে ছড়িয়ে পড়ে। তবে বাসের চালক, হেলপার ও উপস্থিত যাত্রীদের তৎপরতায় সবাই দ্রুত বাস থেকে নেমে যেতে সক্ষম হন। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল রানা জানান, কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রী ওঠানামার সময় যাত্রীবেশে এক দুর্বৃত্ত বাসে উঠে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

চালক ও যাত্রীদের সতর্কতায় কেউ হতাহত হননি, সবাই নিরাপদে নেমে যেতে পেরেছেন।

তিনি আরও জানান, খবর পেয়ে দ্রুত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তকে শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।


এই ক্যাটাগরীর আরো খবর..