• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনেস্টবল খুন জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক বিদ্যুৎ যে শর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন সোনারগাঁয়ে কাঁচপুরে যাত্রীবাহী বাসে যাত্রীবেশে আগুন দিয়েছে দুর্বৃত্ত ফতুল্লায় ট্রেন ও লেগুনায় আগুন নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির মহাসাম্রাজ্য, অভিযোগের কেন্দ্রে ইরফান ভূঁইয়া!! আইন শৃঙ্খলা বাহিনী অতিতের ধারাবাহিকতায় চলছে – সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সোনারগাঁওয়ে গরম পানি দিয়ে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু

ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনেস্টবল খুন

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ ফতুল্লায় তথ্য সংগ্রহের সময় দূর্বৃওদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল খুন হয়েছে। এসময় তার সাথে থাকা (এএসআই) আবদুস সাওার দৌড়ে পালিয়ে যায়।

রবিবার (২২ নভেম্বর) রাতে ফতুল্লার কাশিপুর হাসেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য আনোয়ার (৩৩) নারায়ণগঞ্জ সদর থানাধীন শীতালক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছে।

তথ্যসূত্রে জানা গেছে, নিহত কনস্টেবল আনোয়ার হোসেন ও পুলিশের এ এস আই আব্দুস সাত্তার ফতুল্লার কাশিপুর হাসেমবাগ এলাকায় তথ্য সংগ্রহের উদ্দেশ্যে যান। এ সময় একদল সন্ত্রাসী আগে থেকেই ওত পেতে থেকে দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় কনস্টেবল আনোয়ারকে কুপিয়ে রক্তাক্ত জখম করে তার মৃত্যু নিশ্চিত করে তবে তার সাথে থাকা এএসআই আব্দুস সাত্তার পালিয়ে পালিয়ে গিয়ে প্রাণে বেঁচে যায়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, তথ্য সংগ্রহ করতে গেলে আগে থেকেই ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত পুলিশ সদস্যদের দাওয়া দিয়ে দেশি অস্ত্র দিয়ে হামলা চালায়।


এই ক্যাটাগরীর আরো খবর..