• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ সবার আগে বাংলাদেশ’প্রতিপাদ্যে র‍্যালি ও আলোচনা সভা ফতুল্লায় গণপিটুনিতে ছিনতাইকারী নিহত নারায়ণগঞ্জ ৯৮ ব্যাচের ‘ইন্টার স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ’-এ চ্যাম্পিয়ন আদর্শ স্কুল কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন আজ সাংবাদিক রণজিৎ মোদকের ৭২ তম জন্মদিন ফতুল্লায় মারধরের শিকার সোর্সসহ দুই পুলিশ সদস্য অক্টোবর থেকে মার্চের মধ্যে তিন স্থানীয় সরকারের ভোট ফতুল্লা থানা এনসিপির নতুন কমিটি ঘোষণা ফতুল্লায় তোষকে মোড়ানো অবস্থায় সড়ক থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ১

ধর্ষণ ও নারী নির্যাতন-সহিংসতার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১০০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা এবং রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডসহ সারা দেশে নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা জাবি শাখা।

বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় জাকসুর কার্যকরী সদস্য ফাবলিহা জামান বলেন, আজ আমরা এখানে দাঁড়িয়েছি একটি নিরাপদ দেশের দাবিতে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে নারী ও শিশুরা ভয় ছাড়া চলাফেরা করতে পারবে; কিন্তু দুঃখজনকভাবে দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়েই চলেছে। রামিসার ওপর যে নির্মম হামলা হয়েছে, তা শুধু একটি ঘটনার নাম নয়; এটি দেশের ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিচ্ছবি।

তিনি আরও বলেন, আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই—মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আসলে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? আমরা জোর দাবি জানাচ্ছি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

জাবির শিক্ষার্থী আফরোজা বলেন, নারী ও শিশুদের ওপর নির্যাতন, ধর্ষণ ও সহিংসতা আমাদের সমাজ ও মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে। একটি শিশু, একটি বোন, একটি মা- কেউই যেন নিরাপদ নয়। অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে নারী সম্মানের সঙ্গে বাঁচবে, শিশুরা নিরাপদে বেড়ে উঠবে এবং সবাই মানবিক সমাজে বসবাস করতে পারবে।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী এবং ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী জান্নাতুল ফেরদৌসি বলেন, সম্প্রতি শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে, কিন্তু বিচারহীনতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তনু হত্যা, পূজা হত্যা কিংবা অন্যান্য বহু ঘটনার বিচার বছরের পর বছর ঝুলে আছে।

তিনি আরও বলেন, একইভাবে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নিরাপত্তাহীনতা বাড়ছে। বহিরাগতদের অবাধ চলাচল ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থা শিক্ষার্থীদের আতঙ্কিত করছে।  আমরা স্পষ্টভাবে বলতে চাই- নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, দ্রুতবিচার নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা আর কোনো রামিসা, তনু বা পূজার লাশ দেখতে চাই না।


এই ক্যাটাগরীর আরো খবর..