• রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
জেনে রাখুন হজ্জের দিনের অবিশ্বাস্য ফজিলত ফতুল্লায় পানিতে ডুবে শিশুর মৃত্যু ঈদুল-আযহা উপলক্ষে সচেতনতা বিষয়ক কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্য উপকরণ বিতরণ এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী বন্দর উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি শরীফুল, সম্পাদক শামীম ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ নারায়ণগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণ অটোরিকশা চালকের গলা কাটার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে ডিসি’র আহ্বান

নারায়ণগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণ

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের চর বয়ারগাদি এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। অভিযুক্তরা হলো একই এলাকার মনির হোসেনের ছেলে হিরো ও জামাল পাটোয়ারীর ছেলে সোহেল। শুক্রবার (২২মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

রাতে ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত হিরোকে আটক করে এলাকাবাসী গণপিটুনি দেয়। খবর পেয়ে  পুলিশ আহত অবস্থায় হিরোকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে। অপরদিকে  পলাতক রয়েছে সোহেল।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। পরে তাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করে। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। সেখানে শিশুটির অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা হিরোকে আটক করে গণপিটুনি দিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরীর আরো খবর..