• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
  • Bangla Converter

ফতুল্লায় ১৫ মামলার আসামী ‘কসাই সেলিম’ গ্রেপ্তার

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সেলিম ওরফে ‘কসাই সেলিম’কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলাসহ ১৫টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিম (৩৫) মাসদাইর বাজার এলাকার নাসির কসাইয়ের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি ফতুল্লার আলোচিত সন্ত্রাসী জাহিদ বাহিনীর প্রধান জাহিদের অন্যতম বিশ্বস্ত সহযোগী এবং বাহিনীর সক্রিয় সদস্য।

পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) গাজী শামীম, রফিকুল ইসলাম (বিপিএম) ও নন্দন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে মাসদাইর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সেলিম ওরফে কসাই সেলিমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, সেলিমের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ইমন হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলাসহ ১৫টির বেশি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শামীম বলেন, দীর্ঘদিন ধরেই সেলিমকে পুলিশ খুঁজছিল। মঙ্গলবার দুপুরে মাসদাইর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি জাহিদ বাহিনীর সক্রিয় সদস্য।

তিনি আরও জানান, বাহিনীপ্রধান জাহিদসহ ওই বাহিনীর অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরীর আরো খবর..