• শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
বাংলাদেশ বিশ্বকাপের খেলা দেখা যাবে যে চ্যানেলে নারায়ণগঞ্জে বুবলী যুব কল্যাণের পক্ষ থেকে ঠান্ডা পানি ও খাবার বিতরণ নারায়ণগঞ্জে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ নারায়ণগঞ্জে ৭ কেজি গাঁজাসহ স্বামী- স্ত্রী গ্রেফতার নারায়ণগঞ্জ বিএনপি’র ৪ যুবদল কর্মী বহিষ্কার নারায়ণগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু শেখ রহমান; পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০ প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ

বাংলাদেশ বিশ্বকাপের খেলা দেখা যাবে যে চ্যানেলে

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬

২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে সরাসরি দেখা যাবে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগে ছিলেন দেশের ফুটবলপ্রেমীরা। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে সেই অনিশ্চয়তার অবসান হয়েছে। দেশের তিনটি টেলিভিশন চ্যানেল বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব অর্জন করেছে।

 

এবারের বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি সংবাদভিত্তিক চ্যানেল সময় টেলিভিশন। পাশাপাশি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি এবং ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসও খেলা দেখাবে। তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে একটি কনসোর্টিয়াম গঠন করে ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব সংগ্রহ করেছে।

এর আগে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘স্প্রিংবক প্রাইভেট লিমিটেড’ বাংলাদেশের জন্য বিশ্বকাপের সম্প্রচার অধিকার কিনেছিল। তবে দেশীয় বাজারে সেই স্বত্ব বিক্রি করতে না পারায় প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত চুক্তি থেকে সরে যায়।

 

এর ফলে বিশ্বকাপ শুরু হওয়ার দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান নিশ্চিত ছিল না। এমন পরিস্থিতিতে জটিলতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

জানা গেছে, বিশ্বকাপ সম্প্রচারে বিটিভির নিজস্ব কোনো অর্থ ব্যয় হচ্ছে না। পুরো ব্যয় বহন করছে সংশ্লিষ্ট স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও টেলিকম অপারেটরগুলো, যারা যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করছে।


এই ক্যাটাগরীর আরো খবর..