• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ফতুল্লায় নামাজ পড়ার শর্তে ছিনতাইকারীকে মুক্তি, অত:পর… নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন নারায়ণগঞ্জে ৬১৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বিডি নিউজের সাংবাদিক আসাদের গ্রেপ্তারের ঘটনায় নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ মেঘনার পানি হবে ঢাকার ভরসা, পরিদর্শনে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ নারায়ণগঞ্জে সোমবারও ১০ ঘণ্টা লোডশেডিংয়ের আশঙ্কা ফতুল্লায় রামদা-কুড়াল হাতে ভাইরাল নারীসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জে ৬১৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

নারায়ণগঞ্জে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান চালিয়ে প্রায় ৬১৩ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৮ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান এবং মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি দল সদর উপজেলার দিগুবাবুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক রিমা আক্তার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে আইনটির ১৫(১) ধারার আওতায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে দিগুবাবুর বাজারের সুমন স্টোর থেকে ২১০ কেজি পলিথিন জব্দ করে ১০ হাজার টাকা, বিসমিল্লাহ স্টোর থেকে ২৫৮ কেজি পলিথিন জব্দ করে ৭ হাজার টাকা এবং সিদ্দিক স্টোর থেকে ১৪৫ কেজি পলিথিন জব্দ করে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরীর আরো খবর..