নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লার শিয়াচর এলাকার জাকিরের ছেলে ও আওয়ামীলীগের সাবেক সাংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের শিষ্য ছাত্রলীগ কর্মী শুভ ও তার ছোট ভাই শিমুল বেপরোয়া। শুভ একটি অপহরন মামলায় কারাগারে রয়েছে। তারা দীর্ঘদিন পলাতক থাকার পর বর্তমানে রহস্যজনকভাবে এলাকায় এসে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে।
শুধু তাই নয় সাবেক সংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের নির্দেশে ছাত্রলীগকে শক্তিশালী করতে ফতুল্লার শেয়াচর কাউসারের গ্যারেজের পিছনে প্রায়ই তার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীও সন্ত্রাস বাহিনীর সাথে দীর্ঘ সময় গভীর রাত পর্যন্ত গোপন বৈঠক করতে দেখা গেছে। এছাড়াও মাদক বিক্রি,ফিটিংবাজী ও স্কুল কলেজে আসা যাওয়ার সময় মেয়েদের উত্ত্যক্ত করে।
জানা গেছে, ফতুল্লা থানাধীন শিয়াচর এলাকার শ্রমিক দলের নেতা পরিচয়দানকারী জাকিরের ছেলে শুভ ও শিমুল ছাত্রলীগের রাজনীতি করে প্রভাব বিস্তার করছে।
সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন শুভ। প্রায়ই অয়ন ওসমানের সাথে মিছিল মিটিংয়ে অংশ করতেন। তখন তাঁর প্রভাবে শুভ ও শিমুল এলাকায় একটি বিশাল সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছিলো। শুভ ও শিমুল চাঁদাবাজি, দখল বাজ, মাদক বিক্রি ও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন।
গত ২০২৪ শে ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিন এলাকার বাহিরে আত্মগোপনে থাকে শুভ ও শিমুল। সম্প্রতি কিছু দিন আগে এলাকায় ফিরে এসে ধীরে ধীরে আওয়ামী লীগের দলকে শক্তিশালী করতে তার পুরনো সঙ্গীদের নিয়ে উক্ত এলাকায় প্রায় গোপনে মিটিং করে ফতুল্লায় নাশকতার পরিকল্পনা করছে।
সচেতন এলাকা বাসী সূত্রে জানা গেছে, কাউসারের গ্যারেজের পিছনে প্রায়ই বিভিন্ন নেতাকর্মী ও সন্ত্রাস বাহিনীকে নিয়ে গভীর রাত পর্যন্ত গোপন বৈঠক করতে দেখা গেছে তাদের।
এলাকাবাসীর দাবি, সাবেক ছাত্র লীগ কমী শুভ ও শিমুলের ব্যাপারে প্রশাসনিক কোন পদক্ষেপ না নিলে যে কোন সময় বর্তমান সরকারের দলীয় লোকদের সাথে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। সেই সাথে ভয়ংকর শুভ ও শিমুল সহ তার বাহিনীদের গ্রেফতার করার জন্য জেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা।