• বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
একসঙ্গে একাধিক ফল কি খাওয়া যাবে? গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জের ডিসি অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির পারফরম্যান্স নিয়ে: ওয়েন রুনি যা বললেন ভূমিকম্পের মাত্রা ছিল ৪, উৎপত্তি নারায়ণগঞ্জে ভূমিকম্প অনুভূত নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন নাঃগঞ্জের এসপি’র মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলো এমপিপুত্র সজীবকে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ; অপ্টার ভবিষ্যদ্বাণী ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জের ডিসি

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বিশ্বজুড়ে “ফুটবল ম্যান” নামে খ্যাত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী মাসুদ রানা মঙ্গলবার (২৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন। গুরুতর অসুস্থতায় চিকিৎসা ব্যয় মেটাতে অক্ষম হয়ে তিনি জেলা প্রশাসকের কাছে মানবিক সহায়তা চান।

আবেদন শোনার সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসক মো. রায়হান কবির কোনো বিলম্ব না করে তাকে আর্থিক সহায়তা প্রদান করেন। একইসঙ্গে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১ নং ধামালিয়া ইউনিয়নের বরুনা গ্রামের বাসিন্দা মাসুদ রানা। পিতা মৃত শামসুর রহমান মোল্লা। ছোটবেলা থেকেই ফুটবল নিয়ে কঠোর অনুশীলনের মাধ্যমে তিনি বল নিয়ন্ত্রণ ও স্টান্টে অসাধারণ দক্ষতা অর্জন করেন। সেই প্রতিভার স্বীকৃতি হিসেবে তার নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। তার কৃতিত্ব নিয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

“ফুটবল ম্যান” মাসুদ রানার স্বপ্ন লাল-সবুজের পতাকাকে বিশ্ব দরবারে আরও উঁচুতে নিয়ে যাওয়া। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমীনুল হকের সহযোগিতা পেলে বিশ্বের প্রতিটি দেশে তার এই অসাধারণ ট্যালেন্ট প্রদর্শন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চান তিনি।

সাক্ষাৎ শেষে আবেগাপ্লুত মাসুদ রানা বলেন, “জেলা প্রশাসক স্যার অত্যন্ত মানবিক। তার কথাবার্তা ও আচরণে বোঝা গেছে তিনি একজন প্রকৃত ক্রীড়াপ্রেমী। তার সহযোগিতায় আমি নতুন করে বাঁচার অনুপ্রেরণা পেলাম।”

তিনি আরও বলেন, দেশবাসীর দোয়া ও সহযোগিতা পেলে তিনি শিগগিরই নতুন ইভেন্ট নিয়ে আবার সবার সামনে হাজির হবেন। নিজের সুস্থতা ও স্বপ্ন পূরণে সবার দোয়া চান এই বিশ্বজয়ী ফুটবল শিল্পী।


এই ক্যাটাগরীর আরো খবর..