• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
বক্তাবলী ফেরিঘাটে শাহ সিমেন্টের কাভার্ড ভ্যান চাপায় মাদ্রাসা ছাত্র নিহত নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ফতুল্লায় ভুয়া সনদে ই-পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা নারী গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নারায়ণগঞ্জের ৬ জন নিহত শীতলক্ষ্যায় গোসল করতে নেমে পোশাক শ্রমিকের মৃত্যু সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেপ্তার মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি মাত্র ৮ টুথপেস্টে ফতুল্লায় ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধ

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নারায়ণগঞ্জের ৬ জন নিহত

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৭ জুলাই) রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) ও মোহাম্মদ আপন (২৪)-এর পরিচয় জানা গেছে। নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।

জানা যায়, দোকানের ভেতরের আবাসিক কক্ষে ৭ বাংলাদেশি ঘুমিয়েছিলেন। গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই ৬ জন মারা যান। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রের দাবি, নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জের সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকায়। তারা সবাই আলীরটেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রওশন মেম্বারের ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতেন।

এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফয়েজ উদ্দিন বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি, বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’


এই ক্যাটাগরীর আরো খবর..