• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ফতুল্লায় মাদক চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪ সিদ্ধিরগঞ্জে তিন পুলিশ সদস্য হামলা শিকার সহজ হলো এনআইডির জন্মতারিখ সংশোধন প্রক্রিয়া নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সম্পাদক বিদ্যুৎ অসুস্থ; দোয়া চেয়েছেন সহকর্মীরা জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুলকে জন্মদিনের শুভেচ্ছা নারায়ণগঞ্জের পুলিশ সুপার বদলি রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি ফতুল্লায় বন্ধ গোডাউনে গলিত মরদেহ উদ্ধার, আটক ২

ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ১

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬

ঢাকা–নারায়ণগঞ্জ লিংক সড়কে কাভার্ড ভ্যানের চাপায় মানসুরা (২৫) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকালে সদর উপ‌জেলার জালকুড়ি এলাকায় যুব উন্নয়ন কার্যালয়ের সামনে সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মানসুরা মুন্সিগঞ্জের মুক্তারপুর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামের সেলিম মাদবরের মেয়ে। তিনি স্বামী ও চার বছর বয়সী কন্যাকে নিয়ে ফতুল্লার ভুইগড়ের মাহমুদপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর স্বামী ইমন চায়ের দোকান চালান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে মানসুরা ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোড পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান (চট্ট মেট্রো-শ ১১-২৭৮১) তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আ‌গেই নিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি শনাক্ত করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..