• বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম

ফতুল্লায় জুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ থেকে ৭টি গোডাউনের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন দক্ষিণ সস্তাপুর এলাকার কর অফিসের উত্তর পাশে মাসুমের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পোড়া জুটের স্তূপ থেকে অল্প অল্প ধোঁয়া বের হতে দেখা যায়।

আগুনের তীব্রতায় পাশের একটি কাঠের দোকানের একপাশের টিন ও কিছু কাঠও ক্ষতিগ্রস্ত হয়েছে। সবগুলো জুটের গোডাউনের কাপড় পুড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে ঘটনাস্থলসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, আগুনে পুড়ে যাওয়া মালামালের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা নাই।


এই ক্যাটাগরীর আরো খবর..