• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
কবি ও সাংবাদিক সেন্টুর জন্মদিন উদযাপন করলো নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি আন্তর্জাতিক ফিটনেস ও বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রশংসায় ভূষিত করলেন সোয়াদ ১৪৫ বছরের সার্বজনীন লক্ষ্মী মন্দিরসহ সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান রূপগঞ্জে দিনে-দুপুরে ফ্রান্স প্রবাসীর ২৭ লাখ টাকা ছিনতাই! সরকারি তোলারাম কলেজ প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী ২০২৬; নিবন্ধন ফি আপডেট লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে ক্যারাম ও টিভি উপহার দিল সদর উপজেলা ক্রীড়া সংস্থা কাজল-মুন্নার মুক্তি দাবিতে নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের মানববন্ধন প্রতারক চক্র থেকে সাবধান: ইউএনও’র পরিচয় দিয়ে ফোন, সতর্ক থাকার আহ্বান

আন্তর্জাতিক ফিটনেস ও বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রশংসায় ভূষিত করলেন সোয়াদ

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সিঙ্গাপুরে আয়োজিত আন্তর্জাতিক ফিটনেস ও বডিবিল্ডিং প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশগ্রহণ বাংলাদেশকে প্রশংসায় ভূষিত করেন তাইহান তাবাসসির সোয়াদ।

রবিবার (১৮ অক্টোবর) দুপুর ০২ টায় ফিটনেস ইন্টারন্যাশনাল ফেডারেশন (FIF)-এর উদ্যোগে আয়োজিত ‘FIF World Imperial Cup 2026’ আগামী ১৮ অক্টোবর (রবিবার) সিঙ্গাপুরের ‘Festival Arts Theatre, Our Tampines Hub’-এ অনুষ্ঠিত হয়েছে। এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে তাইহান সোয়াদ (Taihan Sowad) মর্যাদাপূর্ণ ‘Mr. Asia’ শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রশংসায় ভূষিত হয়েছেন তাইহান তাবাসসির সোয়াদ।

বিশ্বের বিভিন্ন দেশের অ্যাথলেটদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় ১. প্রো বডিবিল্ডিং ৯০ কেজি বিভাগে স্বর্ণ পদক  ২. নভিস বডিবিল্ডিং বিভাগে ব্রোঞ্জ পদক  ৩. নভিস ক্লাসিক ফিজিক বিভাগে ব্রোঞ্জ পদক  অর্জন এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

লাল-সবুজের পতাকা বিশ্বমঞ্চে উঁচিয়ে ধরার এই যাত্রায় দেশের ক্রীড়াপ্রেমীরা তাইহান সোয়াদের অভূতপূর্ব সাফল্য ও উজ্জ্বল অর্জন কামনা করছেন। তাঁর এই অংশগ্রহণ বাংলাদেশের ফিটনেস ও বডিবিল্ডিং অঙ্গনের জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের। তার পরিবারের সাথে কথা বলে জানা যায় আগামী ২৩ অক্টোবর সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। তার পরিবারের পক্ষ থেকে এত বড় এ সাফল্য অর্জনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য তাইহান তাবাসসির সোয়াদ ফতুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম খন্দকার লুৎফর রহমান স্বপনের একমাত্র ছেলে।


এই ক্যাটাগরীর আরো খবর..