• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ছুরিকাঘাত করে ছিনতাই গ্রীন আর্থ সংগঠনের কচুরিপানা পরিস্কার, পরিছন্নতা অভিযান ও মাছের পোনা অবমুক্ত করন হত্যা মামলার আসামিকে আদালত প্রাঙ্গণে গণপিটুনি সিদ্ধিরগঞ্জে পিস্তল–ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১ নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ ডিসি রায়হান কবিরের হস্তক্ষেপে ফতুল্লার অত্যন্ত ব্যস্ততম বিপজ্জনক সড়কের ভোগান্তি দূর ডিসি এসপি’র সাথে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব নারায়ণগঞ্জ জেলা শাখার সৌজন্য সাক্ষাত ফতুল্লায় স্বামীকে জবাই করে হত্যা, স্ত্রী গ্রেফতার ইতিহাস বলছে এবার চ্যাম্পিয়ন হবে ব্রাজিল

এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৪২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বরিশালে ইয়াবাসহ আটক এক যুবকের গায়ে থাকা আর্জেন্টিনার জার্সি এআই প্রযুক্তি ব্যবহার করে পাল্টে দিয়ে ব্রাজিলের জার্সি করে দেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের বিরুদ্ধে।

মিডিয়া সেলের গ্রুপে এমন ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে।
পাশাপাশি ব্রাজিল সমর্থকদের মধ্যে ক্ষোভেরও সৃষ্টি হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সংশোধনী মেইলের মাধ্যমে ছবি পরিবর্তন করে পুনরায় সঠিক তথ্য ও ছবি মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলে প্রকাশ করা হয়।
বিষয়টি ‘দুষ্টুমির ছলে’ করা হয়েছে বলে জানিয়েছেন বিএমপির মিডিয়া সেলের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল নগরীর পলাশপুর কলোনিতে অভিযান চালিয়ে রাসেল হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
রাসেল পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাদশা হাওলাদারের ছেলে। আটকের সময় রাসেলের গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল।
কাউনিয়া থানার পুলিশ রাসেলকে আটকের পর তার জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠানো হয়। কিন্তু মিডিয়া উইংয়ের দায়িত্বরতরা এআই ব্যবহার করে ডিজিটাল কারচুপির মাধ্যমে রাসেলের গায়ে আর্জেন্টিনার জার্সির বদলে ব্রাজিলের জার্সি বসিয়ে দেন।
মিডিয়া উইংয়ের তৈরি করা সেই বিকৃত ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক তৈরি হয়। পরে গণমাধ্যমকর্মীরা বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশিক সাঈদের নজরে আনলে দ্রুত ভুল সংশোধন করে আসল ছবি ও তথ্য প্রকাশ করা হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ জুন) বিকেলে মোহাম্মদপুর কলোনির মামুন মিয়ার ঘের সংলগ্ন এলাকা থেকে চিহ্নিত মাদক কারবারি রাসেল হাওলাদারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, পুলিশের অভিযান টের পেয়ে মূল মাদক কারবারি আঁখি (৩২) পালিয়ে যান। আঁখি দক্ষিণ পলাশপুর এলাকার আবুল হোসেন হাওলাদারের মেয়ে এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে, যেখানে আটক রাসেল ও পলাতক আঁখিকে আসামি করা হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..