• বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ছুরিকাঘাত করে ছিনতাই গ্রীন আর্থ সংগঠনের কচুরিপানা পরিস্কার, পরিছন্নতা অভিযান ও মাছের পোনা অবমুক্ত করন হত্যা মামলার আসামিকে আদালত প্রাঙ্গণে গণপিটুনি সিদ্ধিরগঞ্জে পিস্তল–ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১ নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ ডিসি রায়হান কবিরের হস্তক্ষেপে ফতুল্লার অত্যন্ত ব্যস্ততম বিপজ্জনক সড়কের ভোগান্তি দূর ডিসি এসপি’র সাথে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব নারায়ণগঞ্জ জেলা শাখার সৌজন্য সাক্ষাত ফতুল্লায় স্বামীকে জবাই করে হত্যা, স্ত্রী গ্রেফতার ইতিহাস বলছে এবার চ্যাম্পিয়ন হবে ব্রাজিল

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ছুরিকাঘাত করে ছিনতাই

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দিনে দুপুরে শাহ জামাল খান নামে এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে এলোপাথারী ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। এসময় ছিনতাইকারীরা ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কড়ইতলা ময়লাপট্রি এলাকায় লিংক রোডে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী শাহ জামাল খান (৪৭) ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের কুসুমবাগ তৃতীয় লেন এলাকার বাসিন্দা।
ওই ব্যবসায়ী জানান, জালকুড়ি থেকে ইজিবাইকে চাষাঢ়া যাওয়ার পথে একটি মোটরসাইকেল যোগে ৩জন ছিনতাইকারী কড়ইতলা ময়লাপট্রির সামনে এসে পথরোধ করে। তাদের একজনের হাতে চাপাতি এবং অপর দুই জনের হাতে সামুরাই জাতীয় ধারালো অস্ত্র ছিল। তারা এসে সঙ্গে যা আছে বের করে দিতে বলেন। তাদের কথা না শুনে লোকজন ডাক দেয়ার চেষ্টা করলে তারা হাতে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন। তখন সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন বের করে দিলে তারা মোটরসাইকেলে দ্রুত চলে যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে দেখেন ছিনতাইয়ের ঘটনাস্থলটি সিদ্ধিরগঞ্জ থানায়। এজন্য আহত ব্যক্তিকে সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে মামলা করার পরামর্শ দেওয়া হয়।


এই ক্যাটাগরীর আরো খবর..