• সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম

নারায়ণগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মিসাইল গ্রেফতার

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিসাইল আহম্মেদকে (২৮) গ্রেফতার করেছে র‍্যাব-১১।

রোববার (২৪ মে) ভোর রাত ৪টায় ফতুল্লা থানার পাগলা ইসলামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত মিসাইল আহম্মেদের বাড়ি ফতুল্লার পাগলা ইসলামিয়া বাজার এলাকায়। তার বাবা মজনু আহম্মেদ ও মা কামরুন নাহার। ২০২৩ সালে ফতুল্লা থানায় দায়ের করা একটি মাদক মামলায় বিচার শেষে নারায়ণগঞ্জের স্পেশাল জজ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, পলাতক ওই আসামিকে গ্রেফতারের লক্ষ্যে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান বলেন, ‘সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।’


এই ক্যাটাগরীর আরো খবর..