• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
লিওনেল মেসির শেষ ম্যাচ: দেখবেন যেভাবে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ফতুল্লায় ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগ, বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আটক, জনতার ইটপাটকেলে ওসি আহত বক্তাবলী ফেরিতে দুই ট্রাকের মাঝে চাপায় নিহত ১ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ বেড়েছে ২৫২ টাকা ফতুল্লায় যাত্রীবাহী বাসে অ’স্ত্রের মুখে যাত্রীদের টাকা ও মোবাইল ফোন লুট ঐতিহ্যবাহী ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন ছাত্রদল নেতা দোলনের আশ্রয়ে মহিসিনের মাদক ব্যাবসা সাইনবোর্ডে ৬১ পাসপোর্ট, ৫ টি এনআইডিসহ গ্রেপ্তার ৩

ফতুল্লায় অটোরিকশা চালকের গলা কেটে ছিনতাইয়ের চেষ্টা

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
আহত অটোরিকশাচালক আমিনুল ইসলাম

নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালকের গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ঘটনায় চালক গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে কাশিপুর বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অটোরিকশাচালক আমিনুল ইসলাম (৪৮) গাইবান্ধা জেলার মফিজার রহমানের ছেলে। জীবিকার তাগিদে তিনি বর্তমানে ফতুল্লার মাসদাইর গাইবান্ধা বাজার এলাকার সুলতান হাজীর বাড়িতে ভাড়া থাকতেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, দুপুরে দুই ব্যক্তি যাত্রী সেজে আমিনুল ইসলামের অটোরিকশায় ওঠে। পরে কাশিপুর বাংলাবাজার এলাকায় পৌঁছালে তারা হঠাৎ করে পেছন দিক থেকে চালকের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে।

এতে তাঁর গলার একটি রগ কেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় চালক বাধা দিলে তার হাতেও ছুরিকাঘাত করা হয়।

তিনি আরও জানান, চালকের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..