• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
আয়কর রিটার্ন জমা না দিলে ৫ হাজার টাকা জরিমানা হবে! ফতুল্লায় পাওনা টাকা চাওয়ায় গৃহবধুকে খুন, টাকা, স্বর্নালংকার লুট ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার সততা, নিষ্ঠা ও দক্ষতার ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তৃতীয় বারের মত পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন ফতুল্লায় কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক স্বর্ণের দাম কমল, অপরিবর্তিত রুপার দাম নিউইয়র্কের ক্যাথলিক গির্জায় যাজকদের যৌন নিপীড়নের শিকার ১৩০০ জন বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১১ টি মামলার আসামি চোক্কা খোকনসহ ০৩ জন ডাকাত গ্রেফতার সাদপন্থিরা আর টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবেন নাঃ মুহিববুল্লাহ বাবুনগরী তৃণমূল থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে: সাংবাদিক বিদ্যুৎ-এর পথচলা

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় চার কেজি গাঁজাসহ আসমা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) সকাল পৌনে নয়টার দিকে সদর উপ‌জেলার ধর্মগঞ্জের গুদারাঘাট টোল আদায়ের ঘরের সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানা-পুলিশ জানায়, আসমা বেগমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়। উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

পুলিশের ভাষ্য, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..