• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ফতুল্লায় বস্তাবন্দী তরুণীর মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম রিয়াদ বিমানবন্দরে হামলায় ২জন বাংলাদেশিসহ নিহত ১২ এবি সিদ্দিক-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সন্মাননা প্রদান নারায়ণগঞ্জে সর্বোচ্চ সংখ্যক চাঁদাবাজ ও সন্ত্রাসী ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ আবারও বিক্ষোভে উত্তাল ভারত কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে নারায়ণগঞ্জে আবেগঘন স্মরণসভা ও দোয়া ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত ১৯৩৫, মৃত্যু ৫ লিওনেল মেসির শেষ ম্যাচ: দেখবেন যেভাবে

ফতুল্লায় বস্তাবন্দী তরুণীর মরদেহ উদ্ধার

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে উত্তর ভূঁইগড় এলাকার একটি পরিত্যক্ত জায়গায় মরদেহ পাওয়া যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, শ্বাসরোধে তরুণীকে হত্যা করে মরদেহটি বস্তায় ভরে সেখানে ফেলে রাখা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পিঠ ও গলায় আঘাতের চিহ্ন থাকলেও সেগুলো ছুরিকাঘাতের নয়। মুখেও চড়-থাপ্পড়ের আঘাতের চিহ্ন দেখা গেছে। তার পরনে ছিল সালোয়ার-কামিজ।

পুলিশ জানায়, লিংক রোডের পাশে একটি বস্তার মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ওসি মাহাবুব আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত শনিবার রাতে তরুণীকে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দি করে সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

পুলিশ আরও জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


এই ক্যাটাগরীর আরো খবর..