• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ফতুল্লায় অটোরিকশা চালকের গলা কেটে ছিনতাইয়ের চেষ্টা নারায়ণগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪ শ্রমিক দগ্ধ ফতুল্লা থেকে গ্রেপ্তার শিশু রামিসা হত্যার আসামী সোহেল এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা গণপরিবহনে যৌন হয়রানি বন্ধে চালক-সহকারীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত ছয় মাসের সাফল্য-চ্যালেঞ্জের খতিয়ান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি জাহিদ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ চীন ও রাশিয়া সম্পর্ক এখন অনন্য উচ্চতায়: পুতিন

নারায়ণগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
Oplus_16908288

সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মে/২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

সভায় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী,
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সন্ত্রাস, চুরি-ছিনতাই, কিশোর গ্যাং, যানজট, নদী দখল-দূষণ এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, “সদর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সজাগ রয়েছে। মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ চলছে। ঈদকে সামনে রেখে হাট-বাজার, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।”

প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় জনপ্রতিনিধি, প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে একসাথে কাজ করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ছাড় দেওয়া হবে না। সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাই।”

সভায় মাদক নির্মূল, বাল্যবিবাহ রোধ, ট্রাফিক শৃঙ্খলা ফেরানো এবং সামাজিক অপরাধ দমনে সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।


এই ক্যাটাগরীর আরো খবর..