• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগে আটক সজীবকে যুবদল থেকে বহিষ্কার সিদ্ধিরগঞ্জে ২০০ বছরের পুরোনো শ্মশানের পক্ষে আদালতের রায় ডিবি হেফাজতে এমপি পুত্র যুবদল নেতা সজীব নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, মুখোমুখি ৪ প্রতিষ্ঠান জালকুড়ি ফ্লাইওভারে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষ: শিশু নিহত, আহত ৪ নাসিক নির্বাচনে আব্দুল জব্বারকে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি রূপগঞ্জে গণপিটুনির শিকার সেই তিন পুলিশসহ ৬ জনের বিরুদ্ধে মামলা ফতুল্লায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ৭ শ্রমিক আহত

চাঁদাবাজির অভিযোগে আটক সজীবকে যুবদল থেকে বহিষ্কার

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল (যুবদল)।

শনিবার (২১ জুন) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নানা অনিয়মে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে খায়রুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো কর্মকাণ্ডের দায় দল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন।


এই ক্যাটাগরীর আরো খবর..