• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ফতুল্লায় মাদক চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪ সিদ্ধিরগঞ্জে তিন পুলিশ সদস্য হামলা শিকার সহজ হলো এনআইডির জন্মতারিখ সংশোধন প্রক্রিয়া নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সম্পাদক বিদ্যুৎ অসুস্থ; দোয়া চেয়েছেন সহকর্মীরা জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুলকে জন্মদিনের শুভেচ্ছা নারায়ণগঞ্জের পুলিশ সুপার বদলি রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি ফতুল্লায় বন্ধ গোডাউনে গলিত মরদেহ উদ্ধার, আটক ২

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে হঠাৎ বাস চলাচল বন্ধ

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১১১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিকরা। এতে সকাল থেকে গুরুত্বপূর্ণ এ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

ছবিতে দেখা যায়, পরিবহন শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং দুটি ব্যানার নিয়ে মানববন্ধন করেন। এক ব্যানারে উল্লেখ করা হয়, ক্রসফায়ারে নিহত মোসিন উল্লাহ ডেভিডের ছোট ভাই মাহাবুব উল্লাহ তপন ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের মারধর এবং গাড়ি আটকে রাখার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ব্যানারে আরও উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ পরিবহন মালিক ও শ্রমিকদের যৌথ উদ্যোগে এই পরিবহন ধর্মঘট পালন করা হচ্ছে।
অন্য ব্যানারে পরিবহন শ্রমিকদের ওপর হামলা, হয়রানি এবং চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়ে মানববন্ধন করা হয়।

ধর্মঘটের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে কর্মস্থলগামী যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বিকল্প যানবাহনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হন।
বিক্ষোভকারীরা জানান, তাদের দাবি পূরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানানো হয়নি।


এই ক্যাটাগরীর আরো খবর..