• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
পানিবন্দী অসহায় মানুষের দুর্দশা লাঘবে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রী নিয়ে দুয়ারে দুয়ারে ডিসি জাহিদ নারায়ণগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে; নিহত ১, আহত ১৫ চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলার কারণে সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করলেন ডিসি জাহিদ আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারির সিদ্ধান্তের আনুষ্ঠানিক ব্যাখ্যা ফিফার তত্ত্বাবধায়কব্যবস্থা ও গণভোটের বিধান ফেরার রায় বহাল আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি টানা বৃষ্টিতে রেইনকোট পরে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় খাবার নিয়ে আশ্রয়কেন্দ্রে মানবিক ডিসি জাহিদ “আর্জেন্টিনা-মিশর” ম্যাচে নেওয়া দুটি সিদ্ধান্তই ফুটবলের আইন অনুযায়ী সঠিক ছিল মস্তিষ্কের সঠিক ব্যবহারই সম্ভাবনার চাবিকাঠি আর্জেন্টিনা শেষ পর্যন্ত লড়াই করে: মেসি

নারায়ণগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে; নিহত ১, আহত ১৫

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত সিয়াম মুক্তার ভূঁইয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের ছাপড়া মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিয়ামের মৃত্যু হয়।

নিহত সিয়াম লস্করদী গ্রামের বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই বংশের সদস্য মতিন (৫০) ও দেলোয়ার (৪৮)-এর মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। কয়েক দিন আগে বিষয়টি নিয়ে এলাকায় সালিস অনুষ্ঠিত হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। এরই জেরে বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষ বেঁধে যায়। এতে সিয়াম, মতিন, দেলোয়ার, মামুনসহ অন্তত ১৫ জন আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সিয়ামের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মতিন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। অপর পক্ষের দেলোয়ার আওয়ামী লীগ-সমর্থক হিসেবে পরিচিত। তবে পুলিশ বলছে, সংঘর্ষের মূল কারণ দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত বিরোধ।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরীর আরো খবর..