• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ‘শীর্ষ সন্ত্রাসী’ সাহেব আলীকে গুলি করে হত্যা শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি ও এসপি ফতুল্লায় ঝুটের ২৬ গোডাউনে আগুন আড়াইহাজারে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষেঃ নিহত ১ আহত ৬ ফতুল্লায় বস্তাবন্দী তরুণীর মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম রিয়াদ বিমানবন্দরে হামলায় ২জন বাংলাদেশিসহ নিহত ১২ এবি সিদ্দিক-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সন্মাননা প্রদান নারায়ণগঞ্জে সর্বোচ্চ সংখ্যক চাঁদাবাজ ও সন্ত্রাসী ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ

আড়াইহাজারে সুতার মিলে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১২৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি সুতার মিল থেকে এসএম তানিম (৩০) নামে নিষিদ্ধ ছাত্রলীগের পটিয়া সরকারি কলেজ শাখার এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার একটি সুতার মিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তানিম চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাসিন্দা এবং ওই মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয় লোকজন ও সহকর্মীরা মিলের ভেতরে একটি আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

আড়াইহাজার থানার পুলিশ জানায়, মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


এই ক্যাটাগরীর আরো খবর..