• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ফতুল্লায় মাদক বিক্রেতা ডাকাত উজ্জ্বলসহ গ্রেফতার ২ অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা :দ্রুত সুস্থতা কামনায় শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের দোয়া একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন; সভাপতি মাকসুদা ইয়াসমিন নারায়ণগঞ্জে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুরকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান মেসির সম্মানে ১০ মিনিটে ‘থেমে যাবে’ সব খেলা! প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা থানা হাজতে জয় বাংলা স্লোগান, দুই পুলিশ সদস্য ক্লোজড আন্তর্জাতিক ফুটবল থেকে কিংবদন্তী মেসি অবসরে নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ১৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

কবে বিদায় নেবেন মেসি?

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৮৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

২০২৬ বিশ্বকাপকে মনে করা হয়েছিল আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। ৩৯-এও নৈপুণ্যভাস্বর পারফরম্যান্সে আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে যান তিনি। গোটা আসরে আট গোল ও চার অ্যাসিস্টে মেসি হন বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ফাইনালে স্পেনের কাছে হারের পর এই প্রশ্ন আবার সামনে চলে আসে, মেসি আর কতদিন?

আর্জেন্টিনার গণমাধ্যমের খবর, আকাশি নীল-সাদা জার্সিতে মেসি আরও কয়েক মাস খেলতে চান। যাতে নতুন প্রজন্মের কেউ নেতৃত্ব গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে পারেন এবং কোচ লিওনেল স্কালোনি ২০৩০ বিশ্বকাপের জন্য নতুন করে আর্জেন্টিনা দল গুছিয়ে নেওয়ার সময় পান। মেসি এরই মধ্যে আগামী বিশ্বকাপের জন্য তাকে দলের পরিকল্পনায় রাখতে নিষেধ করেছেন কোচকে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসির জন্য একটি বিশেষ বিদায়ি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে। বিইন স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়, দেশের মাটিতে এই ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন মেসি। আগামী বিশ্বকাপে তাকে আর খেলতে দেখা যাবে না।

তার নেতৃত্বে ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবার রানার্সআপ হওয়া ছাড়াও ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২৪ কোপা আমেরিকা জেতে। দিয়েগো ম্যারাডোনার যোগ্য উত্তরসূরি আর্জেন্টাইন কিংবদন্তি মেসির বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের মতো তার বিদায়ও হতে চলেছে স্মরণীয় ও জাঁকজমকপূর্ণ।


এই ক্যাটাগরীর আরো খবর..