• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ রূপগঞ্জ থেকে শিশুর পা মুচড়ে দেয়া সেই চাচি গ্রেপ্তার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ফল উৎসব নারায়ণগঞ্জে একটি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফতুল্লায় দেলু গংয়ের বিরুদ্ধে প্রতারণা, দখল ও প্রভাব বিস্তারের অভিযোগ বাংলাদেশ সনাতন পাটির আয়োজনে নগরীতে জগন্নাথ দেবের রথযাত্রায় বর্নাঢ্য শোভাযাত্রা শীতলক্ষ্যায় নিখোঁজ ডুবুরির মরদেহ উদ্ধার সেলিম ওসমান সন্ত্রাসী, হাতেম জুলাই হত্যা মামলার আসামি: এমপি আল আমিন অবিশ্বাস্য কামব্যাক; ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ফতুল্লায় টর্চারসেলে আটকে নির্যাতন, গ্রেপ্তার ২

কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে দুটি ট্রাক থেকে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়।

রবিবার (১৯ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ জুলাই দিবাগত রাত ৩টার দিকে সাইনবোর্ড গোলচত্বর সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় সন্দেহজনক দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ২৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
তিনি আরও জানান, এর আগের দিন ১৭ জুলাই একই এলাকায় আরেকটি অভিযানে প্রায় ১৭ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছিল।
জব্দ করা পলিথিন ধ্বংসের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..