• বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের তুমুল সংঘর্ষ সৌদির পতাকাকে প্রোটোকল ভেঙে সম্মান দেখালো ফিফা পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগনোর সিদ্ধান্ত: সেতুমন্ত্রী সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা বন্দরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ফতুল্লা থেকে অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২ ফতুল্লায় হেরোইনসহ দুই বয়স্ক ব্যক্তি গ্রেপ্তার আড়াইহাজারে স্ত্রীর গলা টিপে হত্যাচেষ্টার ভিডিও ভাইরাল, আটক স্বামী ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ফারুক, সম্পাদক রিয়াদ

সৌদির পতাকাকে প্রোটোকল ভেঙে সম্মান দেখালো ফিফা

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতার প্রতি সম্মান প্রদর্শনের আরেকটি নজির স্থাপন করেছে ফিফা। সৌদি আরব ও উরুগুয়ের মধ্যকার ম্যাচের আগে আয়োজিত আনুষ্ঠানিকতায় দেখা গেছে একটি ব্যতিক্রমী দৃশ্য, যা দর্শক ও ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে।

সাধারণত ম্যাচ শুরুর আগে অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় পতাকা মাঠের ঘাসের ওপর মেলে ধরা হয়। তবে এদিন সৌদি আরবের পতাকা মাটিতে রাখা হয়নি; পুরো সময় সেটি বহনকারীদের হাতে উঁচু করে রাখা হয়। অনুষ্ঠানের ভারসাম্য বজায় রাখতে একইভাবে উরুগুয়ের পতাকাও ভূমি স্পর্শ করতে দেওয়া হয়নি।

এ সিদ্ধান্তের পেছনে রয়েছে সৌদি আরবের জাতীয় পতাকার বিশেষ ধর্মীয় গুরুত্ব। পতাকাটিতে মুসলমিদের ঈমানের ঘোষণাপত্র বা কালেমায়ে শাহাদাত লেখা রয়েছে, যেখানে আল্লাহর একত্ববাদ এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রিসালাতের সাক্ষ্য দেওয়া হয়েছে।

ধর্মীয় মর্যাদার কারণে সৌদি আরবের পতাকাকে মাটিতে রাখা বা এমন কোনো অবস্থায় উপস্থাপন করা অনুচিত বলে বিবেচিত হয়, যা অসম্মানজনক হিসেবে দেখা যেতে পারে। সে কারণেই ফিফা বিশেষ এই প্রোটোকল অনুসরণ করেছে।

এদিকে ২০২৬ বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে সৌদি আরব ও উরুগুয়ে ১-১ গোলে ড্র করেছে। ম্যাচের ৪১তম মিনিটে আবদুলেলাহ আল-আমরির গোলে এগিয়ে যায় সৌদি আরব। পরে ৮০তম মিনিটে ম্যাক্সি আরাউজোর গোল উরুগুয়েকে সমতায় ফেরায়। এই ড্রয়ের ফলে দুই দলই গুরুত্বপূর্ণ এক পয়েন্ট অর্জন করেছে এবং পরবর্তী পর্বে ওঠার লড়াইয়ে নিজেদের সম্ভাবনা জিইয়ে রেখেছে।


এই ক্যাটাগরীর আরো খবর..