• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
পিরিয়ডের ব্যথা কমাতে আদা ১৬ জুলাই থেকে বৃষ্টিপাতের প্রবণতা আবারও বাড়বে! মুহুর্মুহু আক্রমনের পর গোলের দেখা পেল আর্জেন্টিনা এমবোলো কেন লাল কার্ড দেখলেন ? পানিবন্দী অসহায় মানুষের দুর্দশা লাঘবে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রী নিয়ে দুয়ারে দুয়ারে ডিসি জাহিদ নারায়ণগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে; নিহত ১, আহত ১৫ চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলার কারণে সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করলেন ডিসি জাহিদ আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারির সিদ্ধান্তের আনুষ্ঠানিক ব্যাখ্যা ফিফার তত্ত্বাবধায়কব্যবস্থা ও গণভোটের বিধান ফেরার রায় বহাল আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২০ মে, ২০২৬

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে ১ হাজার ৪০৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে দুজন এবং ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৪৮১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৮ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ২৭০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ৫৭ হাজার ৮৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৮ হাজার ৬৭ জনের হাম শনাক্ত হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..