• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিশু উদ্যান উদ্বোধন নারায়ণগঞ্জে পুলিশ খুনে জড়িত সন্ত্রাসী গুলিবিদ্ধ ডেভিডসহ গ্রেপ্তার ৬ ফতুল্লায় সাংবাদিককে হুমকি, ২ জন গ্রেপ্তার আওয়ামী লীগের কাছে তথ্য পাচার ফতুল্লায় বিএনপি নেতা তৈয়বুরের পদ স্থগিত সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের ৫১তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন এসএম বিদ্যুৎ শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ঝুটভর্তি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ ফতুল্লা থানা কৃষক দল কমিটি বিলুপ্ত ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনেস্টবল খুন

সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিশু উদ্যান উদ্বোধন

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৭৬ নং সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২৬ এবং বিদ্যালয়ের নবনির্মিত শিশু উদ্যানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উম্মে তাহেরা আখি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নুরুন্নাহার বিউটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা আক্তার এবং ফতুল্লা থানা বিএনপির ছাত্র-বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাগর সিদ্দিকী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল উদ্দিন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেহাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি মো. মনির হোসেন।

এ সময় অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করতে শিশু উদ্যানের গুরুত্ব তুলে ধরেন।

শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিশু উদ্যান উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


এই ক্যাটাগরীর আরো খবর..