• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত ১৯৩৫, মৃত্যু ৫ লিওনেল মেসির শেষ ম্যাচ: দেখবেন যেভাবে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ফতুল্লায় ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগ, বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আটক, জনতার ইটপাটকেলে ওসি আহত বক্তাবলী ফেরিতে দুই ট্রাকের মাঝে চাপায় নিহত ১ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ বেড়েছে ২৫২ টাকা ফতুল্লায় যাত্রীবাহী বাসে অ’স্ত্রের মুখে যাত্রীদের টাকা ও মোবাইল ফোন লুট ঐতিহ্যবাহী ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন ছাত্রদল নেতা দোলনের আশ্রয়ে মহিসিনের মাদক ব্যাবসা

রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

আগামী ২৮ জুন (রোববার) সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তিনি বলেন, এবারের ক্যাম্পেইনে মোট ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, ক্যাম্পেইনের দিন কোনো শিশু বাদ পড়লে পরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া দুর্গম অঞ্চলের শিশুদের জন্য ২৮ জুনের পর আরও চারদিন বিশেষ কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও বলেন, শিশুদের কাছে সেবা পৌঁছে দিতে বিভিন্ন টিকাকেন্দ্রের পাশাপাশি লঞ্চঘাট, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে ৫০০টি মোবাইল ক্যাম্পেইনের ব্যবস্থা রাখা হয়েছে।

ড. এম এ মুহিত জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং পুষ্টিহীনতা প্রতিরোধে বছরে দুইবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।


এই ক্যাটাগরীর আরো খবর..