পরিবেশের ভারসাম্য রক্ষায় গ্রীন আর্থ সংগঠন চারপাশের ডুবা, জলাশয়ের কচুরি পরিষ্কার করে মাছের পোনা ছেড়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) নারায়ণগঞ্জের রামারবাগ এলাকায় আউয়াল চিশতীর খানকা সংলগ্ন এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ মাছের পোনা অবমুক্ত করন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়নের মেম্বার রঞ্জু, মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৪ এর প্রতিনিধি গাফ্ফারী, পরিবর্তন সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ এ এইচ আশু, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন জুম্মন, মোঃ শাহাদাৎ হোসেন, শিয়াচর আদর্শ স্কুল ও আওয়াল চিশতী মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে এ এইচ এম রাশেদ বলেন, এই ধরণের কার্যক্রম প্রতিটি মহল্লায় ব্যাপকভাবে হওয়া উচিৎ। আমাদের চারপাশ যখন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে তখন আমাদের মানুষিকতা উন্নত হবে। তিনি আরও বলেন আসুন সকলে মিলে মাদক ও কিশোর গ্যাং মুক্ত সুন্দর একটা সমাজ গড়ে তুলি।
সংগঠনটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ খালেদ মোশারফ, সহ-সভাপতি সাদিয়া জাহান রিয়া, সাধারণ সম্পাদক কামরুল হাসান ইমন, সংগঠন স্বপ্নদ্রষ্টা – আফসানা আলী রাখি মনি প্রমুখ।
উল্লেখ্য গ্রীন আর্থ সংগঠন এলাকার সমস্ত যুবকদেরকে একত্রিত করে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রকার কাজ করে যাচ্ছে।