• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া সবাইকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন অর রশিদ ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসার পাঁচ শিক্ষার্থী দগ্ধ উৎসব-বন্ধন বাস বন্ধ চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক নারায়ণগঞ্জ থেকে বৈশ্বিক মঞ্চে সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ বৈষম্যবিরোধী মামলায় ফতুল্লার ভূঁইগড় সোনালী অতীত ক্লাবের সভাপতি গ্রেপ্তার আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে বিশেষ জার্সি পরবেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে ৩ সন্দেহভাজন আটক নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নাগরিক অধিকার ফোরামের মশাল মিছিল ইনকিলাবের স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের শোক

কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১০২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে দুটি ট্রাক থেকে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়।

রবিবার (১৯ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ জুলাই দিবাগত রাত ৩টার দিকে সাইনবোর্ড গোলচত্বর সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় সন্দেহজনক দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ২৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
তিনি আরও জানান, এর আগের দিন ১৭ জুলাই একই এলাকায় আরেকটি অভিযানে প্রায় ১৭ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছিল।
জব্দ করা পলিথিন ধ্বংসের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..