• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
  • Bangla Converter

ফতুল্লায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
ছবিঃ ইয়াছিন মৃধা

নারায়নগঞ্জ সদর উপজেলা ফতুল্লায় পুকুরের পানিতে ডুবে ইয়াছিন মৃধা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৩ মে) দুপুরে ফতুল্লা রেলস্টেশন পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

ইয়াসিন মৃধা ফতুল্লা রেলস্টেশন সংলগ্ন আঃ জলিল মৃধার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির আঙিনায় একা খেলা করছিলো ইয়াছিন। কোনো এক সময় সকলের অজান্তে তার সমবয়সী আরেক শিশুর সাথে বাড়ির পাশে আতিক উল্লাহ সাহেবের পুকুরের পাশে খেলতে গিয়ে পড়ে যায়। বেশ-কিছু সময় তাকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায় আশে পাশের লোকজনের সন্ধেহ হলে পুকুরে খোঁজ করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এই ক্যাটাগরীর আরো খবর..