• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
তানভীর হো‌সে‌নের মাতার মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের শোক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড মেসি’র দখলে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের তুমুল সংঘর্ষ সৌদির পতাকাকে প্রোটোকল ভেঙে সম্মান দেখালো ফিফা পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগনোর সিদ্ধান্ত: সেতুমন্ত্রী সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা বন্দরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ফতুল্লা থেকে অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২ ফতুল্লায় হেরোইনসহ দুই বয়স্ক ব্যক্তি গ্রেপ্তার

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড মেসি’র দখলে

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
Oplus_16908288

২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। এটি বিশ্বকাপে তার প্রথম হ্যাটট্রিক। এই গোলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়ে ফেলেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি।

 

এই তিন গোলে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা হয়েছে ১৬। এতে জার্মানির মিরোস্লাভ ক্লোসাের সঙ্গে সমান হয়েছেন তিনি। ক্লোসা এতদিন ধরে একাই ছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।

বিশ্বকাপে মেসির গোলের হিসাব এ রকম। ২০০৬ সালে ১ গোল, ২০১৪ সালে ৪ গোল, ২০১৮ সালে ১ গোল, ২০২২ সালে ৭ গোল এবং এই ২০২৬ সালে এখন পর্যন্ত ৩ গোল।

 

এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে মেসির গোলের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২০-এ।

এই হ্যাটট্রিকে মেসি আরও দুটি বিশেষ রেকর্ড গড়েছেন। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড আগে থেকেই ছিল তার। এবার সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডটিও হলো তার। ফলে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম ও সবচেয়ে বেশি বয়সে গোল করা একমাত্র খেলোয়াড় এখন মেসিই।

 

এর আগের ম্যাচে মেসির একটি গোল অফসাইডে বাতিল হয়েছিল। আলজেরিয়ার শাইবিরও একটি গোল বাতিল হয়েছিল একই কারণে।

শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত শুরু করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

অবশেষে ম্যাচটি শেষ হয় ৩-০ তে।


এই ক্যাটাগরীর আরো খবর..