• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ‘শীর্ষ সন্ত্রাসী’ সাহেব আলীকে গুলি করে হত্যা শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি ও এসপি ফতুল্লায় ঝুটের ২৬ গোডাউনে আগুন আড়াইহাজারে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষেঃ নিহত ১ আহত ৬ ফতুল্লায় বস্তাবন্দী তরুণীর মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম রিয়াদ বিমানবন্দরে হামলায় ২জন বাংলাদেশিসহ নিহত ১২ এবি সিদ্দিক-এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সন্মাননা প্রদান নারায়ণগঞ্জে সর্বোচ্চ সংখ্যক চাঁদাবাজ ও সন্ত্রাসী ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ

সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সজীব (৩০) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) দিবাগত গভীর রাতে গোদনাইল ধনকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সজীব সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া মুসলিম নগর এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি জ্বালানি তেল সরবরাহকারী গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সজীব গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকার জাহিদের চা দোকানে যান। সেখানে অজ্ঞাত ১০ থেকে ১২ জন ব্যক্তি এসে তাকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে সজীবের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এই ক্যাটাগরীর আরো খবর..