• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
আড়াইহাজারে মাছ ধরার সময় জেলের জালে শর্টগান জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে এমপি আল আমিনকে স্মারকলিপি পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছে: স্বাস্থ্যমন্ত্রী নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা প্রিপেইড মিটারের রিচার্জ প্রক্রিয়া সম্পূর্ণ অস্বচ্ছ এবং শুভঙ্করের ফাঁকি অবশেষে গ্রেপ্তার সন্ত্রাসী ডেভিড ইমন বক্তাবলী ফেরিঘাটে শাহ সিমেন্টের কাভার্ড ভ্যান চাপায় মাদ্রাসা ছাত্র নিহত নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ফতুল্লায় ভুয়া সনদে ই-পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা নারী গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নারায়ণগঞ্জের ৬ জন নিহত

আড়াইহাজারে স্ত্রীর গলা টিপে হত্যাচেষ্টার ভিডিও ভাইরাল, আটক স্বামী

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১১৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

আড়াইহাজার প্রতিনিধি:আড়াইহাজারে স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগে মাজহারুল ইসলাম সবুজ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে থানায় হত্যা-চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন জানান, শনিবার (১৩ জুন) রাতে অভিযুক্তকে আটক করা হয়। পরে রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা মাজহারুল ইসলাম সবুজের সঙ্গে প্রায় ১২ বছর আগে ব্রাহ্মন্দী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার তানিয়ার (২৬) বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, সবুজ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত এবং এ কারণে প্রায়ই স্ত্রীর কাছে টাকা চাইতেন। টাকা না দিলে তিনি বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। সম্প্রতি নিজের বেতন ও মায়ের বেতনের প্রায় ৭০ হাজার টাকা অনলাইন জুয়ায় হারানোর পরও তিনি স্ত্রীর কাছে অর্থ দাবি করেন।

এজাহারে তানিয়া উল্লেখ করেন, গত ৯ জুন সন্ধ্যায় জুয়া খেলা নিয়ে বাধা দেওয়ায় সবুজ তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন এবং বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দিতে বলেন। এরপর দুই সন্তানকে নিয়ে তিনি বাবার বাড়িতে আশ্রয় নেন।

অভিযোগে আরও বলা হয়, ১৩ জুন সকালে ফোন করে আবারও এক লাখ টাকা দাবি করেন সবুজ। টাকা দিতে অস্বীকৃতি জানালে বেলা ১১টার দিকে তিনি শ্বশুরবাড়িতে গিয়ে পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে ঘরে প্রবেশ করেন। পরে দরজা বন্ধ করে স্ত্রীকে মারধর করেন এবং গলা টিপে হত্যার চেষ্টা চালান।

তানিয়ার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আহত তানিয়াকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। স্থানীয় সূত্রের দাবি, বিষয়টি আড়াইহাজারের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নজরে এলে তিনি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেন।

এ বিষয়ে ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..