• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
ফতুল্লায় বন্ধ গোডাউনে গলিত মরদেহ উদ্ধার, আটক ২ নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি বিশ্বকাপ ফাইনালের ভয়াবহ তথ্য ফাস; মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র বিকাশ নিয়ে উদ্যোক্তাদের সুখবর দিয়েছে ফেসবুক। প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নারায়ণগঞ্জে রেলের জমিতে হকার পুনর্বাসনের চেষ্টা, রেলওয়ের বাধা ফতুল্লায় পরকিয়া সন্দেহে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড আড়াইহাজারে মাছ ধরার সময় জেলের জালে শর্টগান জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে এমপি আল আমিনকে স্মারকলিপি

শুক্রবার নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের যে যে এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ২১৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের পাগলা রেলওয়ে স্টেশন এলাকায় নির্মাণাধীন সেতু নং-০৭-এর পাশের গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী শুক্রবার (২৬ জুন) নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের কয়েকটি এলাকায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

এছাড়া, কাজ চলাকালে আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বাভাবিক চাপের তুলনায় কম চাপ থাকতে পারে বলেও জানানো হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের পাগলা রেলওয়ে স্টেশন এলাকায় নির্মাণাধীন সেতু নং-০৭-এর পাশের গ্যাস পাইপলাইন স্থানান্তরের প্রয়োজনীয় কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সাময়িকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলে জানিয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..