• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
  • Bangla Converter
সংবাদ শিরোনাম
আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু ব্রাজিলকে হারিয়ে কোপার হ্যাটট্রিক শিরোপা আর্জেন্টিনার ঘরে ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ফতুল্লায় মাদক চোরাকারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪ সিদ্ধিরগঞ্জে তিন পুলিশ সদস্য হামলা শিকার সহজ হলো এনআইডির জন্মতারিখ সংশোধন প্রক্রিয়া নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সম্পাদক বিদ্যুৎ অসুস্থ; দোয়া চেয়েছেন সহকর্মীরা জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারী নেতা কামরুলকে জন্মদিনের শুভেচ্ছা নারায়ণগঞ্জের পুলিশ সুপার বদলি

সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থেকে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

আলোকিত নারায়ণগঞ্জ ডেস্ক / ১১৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত একটি কাভার্ডভ্যান ও ৬১৪টি কম্বল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ‎মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
‎গ্রেপ্তাররা হলেন— আব্দুর রহিম (৪২), মো. ফারুক ওরফে বাবু (৪০), মো. রফিকুল ইসলাম (৪০), আব্দুল গাফফার (৩৭) এবং আব্দুর রহমান (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেট ও ফতুল্লা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি কাভার্ডভ্যান ও ৬১৪টি কম্বল উদ্ধার করা হয় এবং ঘটনায় জড়িত পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ডাকাতির ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরীর আরো খবর..